চিংড়ি বালাচাও | Shrimp Balachaw

Price range: 625৳  through 1,250৳ 

বালাচাও হচ্ছে এক প্রকার “রেডি টু ইট” সুস্বাদু ও মুখরোচক একটি খাবার। অনেকে সেটাকে ভর্তা বলে থাকে। যা মুলত চিংড়ি, পেয়াজ , রসুন,শুকনো মরিচ ও মশলার একটি মিশ্রণ। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে। বালাচাও হচ্ছে কক্সবাজার ও চট্টগ্রামের একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার। এতে কোন প্রকার রান্নার ঝামেলা থাকে না। শুটকি প্রেমী যারা আছেন তাদের কাছে খুবই পছন্দের একটি খাবার বালাচাও।

SKU N/A Category

Description

পণ্য পরিচিতি:

কক্সবাজার ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেসিপিতে তৈরি বালাচাও, যেখানে ছোট চিংড়ি, দেশি মশলা ও  চিলি ফ্লেক্স এর ব্যালেন্সড কম্বিনেশন আপনাকে পরিচয় করাবে এক অন্যরকম ফ্লেভারের সাথে।

বালাচাও কেন একটু দামি?

এটি সমুদ্রের ছোট চিংড়ি মাছ থেকে তৈরি, কোনো এক্সট্রা কিছুর মিশ্রন নেই এবং হাইজিনিক্যালি প্রক্রিয়াজাত। তাই দাম কিছুটা বেশি, কিন্তু স্বাদ, ফ্রেশনেস ও মানে কোনো আপস করা হয়নি।

সংরক্ষণ কিভাবে করবেন?

খেয়াল রাখতে হবে জারটি এয়ারটাইট করে বন্ধ করা হয়েছে কিনা, এতে করে ৫–৬ মাস পর্যন্ত মচমচে ও ফ্রেশ থাকবে। দেশি পেঁয়াজ ও রসুন থাকার কারণে স্বাদ ও ঘ্রাণ অটুট থাকে।

বালাচাও কি নরম নাকি মচমচে?

আমাদের বালাচাও সুপার ক্রাঞ্চি, একদম ফ্রেশ এবং স্বাদ মান নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

বালু বা অবাঞ্ছিত কিছু আছে কি?

সম্পূর্ণ বালুমুক্ত। আমরা প্রতিটি চিংড়ি সতর্কতার সঙ্গে বেছে, ওয়াশ করে প্রক্রিয়াজাত করি।

এতে কী উপকরণ ব্যবহার করা হয়?

বাছাইকৃত ছোট চিংড়ি শুঁটকি, দেশি পেঁয়াজ-রসুন, শুকনো মরিচ এবং ৯–১০ ধরনের বিশেষ মশলা।

বালাচাও কীভাবে খাওয়া যেতে পারে?

  • গরম ভাতের সাথে
  • খিচুড়ির সাথে (ল্যাটকা, জাউ বা ভূনা)
  • যেকোনো ভর্তার সাথে
  • মুড়ি মেখে বিকেলের নাস্তা হিসেবে
  • চানাচুর বা হালকা আড্ডার স্ন্যাকস হিসেবে
  • ভাজা বা রান্না করা শাকের সাথে
  • সরাসরি শুকনো খাবার হিসেবেও খাওয়া যায়

বেশি ঝাল খেতে পারবে না তাদের জন্য এটি কি ঠিক আছে?

হ্যাঁ, আমাদের বালাচাও মডারেট ঝাল হওয়ায় পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারে।

Additional information

ওজন

২৫০ গ্রাম, ৫০০ গ্রাম

Reviews

There are no reviews yet.

Be the first to review “চিংড়ি বালাচাও | Shrimp Balachaw”

Your email address will not be published. Required fields are marked *